চুয়াডাঙ্গা ০৪:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

এবার মহাকাশে যাচ্ছেন সৌদি নারী

Padma Sangbad
১৪৮

সৌদি আরব আগামী বছর দুই নাগরিককে মহাকাশে পাঠানোর পরিকল্পনা করেছে। আর পরিকল্পনা অনুযায়ী সবকিছু চললে আগামী বছর প্রথমবারের মতো মহাকাশে পৌঁছাবেন সৌদি আরবের একজন নারী।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) এ তথ্য জানায় সৌদি আরবের স্পেস কমিশন। এজন্য দেশটির পক্ষ থেকে একটি প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হচ্ছে।

একটি বিবৃতিতে সৌদি আরবের স্পেস কমিশন বলেছে, সৌদি নভোচারী প্রোগ্রাম দেশটির ভিশন ২০৩০-এর একটি অবিচ্ছেদ্য অংশ।

অর্থনীতিতে বৈচিত্র্য আনতে ও তেলের ওপর নির্ভরতা কমাতে ‘ভিশন ২০৩০’ ঘোষণা করেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এর অংশ হিসেবেই মহাকাশে নারী নভোচারী পাঠানোর উদ্যোগ নিয়েছে দেশটি। এর আগে ২০১৮ সালে নারীদের গাড়ি চালানোর ওপর নিষেধাজ্ঞা তুলে দেয় সৌদি আরব।

সৌদি আরব থেকে মহাকাশে প্রথম ভ্রমণকারী ছিলেন দেশটির যুবরাজ সুলতান বিন সালমান। তিনি বিমানবাহিনীর পাইলট ছিলেন। ১৯৮৫ সালে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার ডিসকভারি মিশনের সাত সদস্যের একজন ছিলেন তিনি। পরে তিনি সৌদি স্পেস কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। সূত্র: গালফ নিউজ

আপডেট : ০১:১৬:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২৫ সেপ্টেম্বর ২০২২