চুয়াডাঙ্গা ০৬:২৫ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

এয়ার ইন্ডিয়ার বিমানে আগুন

Padma Sangbad
৪৩

আবারও আলোচনায় ভারতের এয়ারলাইন্স কোম্পানি এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজ। হংকং থেকে ভারতের রাজধানী নয়াদিল্লির উদ্দেশে যাত্রা করা এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর বিমানটির অক্সিলিয়ারি পাওয়ার ইউনিটে (এপিইউ) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।আজ মঙ্গলবার এয়ার ইন্ডিয়ার এআই-৩১৫ ফ্লাইটটি অবতরণের পরপরই এপিইউতে আগুন ধরে যায়। ভারতীয় সংবাদমাধ্যম দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

বিমান সংস্থাটি বলছে, যাত্রীরা বিমান থেকে নামার সময়ই আগুন ধরে যায়। তবে বিমানের সব আরোহী ও কেবিন ক্রু নিরাপদে বেরিয়ে আসেন। এই ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

প্রতিষ্ঠানটি জানায়, বিমানের ফায়ার সিস্টেমে আগুন শনাক্ত হওয়ার পরপর স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায় এপিইউ। এয়ার ইন্ডিয়া বলেছে, অগ্নিকাণ্ডের এই ঘটনায় দুই ইঞ্জিনবিশিষ্ট এয়ারবাস এ৩২১ বিমানের ‘কিছু ক্ষতি’ হয়েছে। এই ঘটনা তদন্তে ইতোমধ্যে কমিটি গঠন করা হয়েছে।

আপডেট : ০২:১৪:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫