চুয়াডাঙ্গা ০৭:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এশিয়া কাপের আশা এখনও রয়েছে বাংলাদেশের

Padma Sangbad
১১৪

৪৫ বছর পর বাংলাদেশ এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলবে। এমন প্রত্যাশা ছিল দেশের ফুটবল সমর্থকদের। ভারতের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে ড্রয়ের পর সেই প্রত্যাশা আরো জোরালো হয়ে উঠেছিলো।
ছয় ম্যাচের মধ্যে বাংলাদেশ কোচের বেশি নজর ছিল ঘরের মাঠে তিনটি ম্যাচে। নিজেদের মাঠের তিন ম্যাচে পূর্ণ পয়েন্ট অর্জন করতে পারলে সম্ভাবনা উজ্জ্বল হবে। সে পরিকল্পনা নিয়েই অগ্রসর হচ্ছিলেন কোচ। তবে প্রথম অ্যাওয়ে ম্যাচে অপ্রত্যাশিত এক পয়েন্ট পেলেও প্রথম হোম ম্যাচে প্রাপ্তি শূন্য।
যদি ফুটবলের জাগরণকে গুরুত্ব দেওয়া হয়, তাহলে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ ঠিক আছে। আর যদি প্রাপ্তির প্রশ্ন আসে তাহলে দর্শক হতাশই হবেন। কারণ, বাংলাদেশের এখন দুই ম্যাচে সংগ্রহ মাত্র এক পয়েন্ট। এক এর জায়গায় চার না হোক, দুই হলেও আরেকটু উজ্জ্বল থাকতো।
১৮ পয়েন্টের খেলা। ছয় পয়েন্টের লড়াই শেষে সংগ্রহ হয়েছে এক পয়েন্ট। বাংলাদেশের চেয়ে তিন পয়েন্টে এগিয়ে সিঙ্গাপুর ও হংকং। তাহলে চূড়ান্ত পর্বে যাওয়ার সম্ভাবনা কতটুকু বেঁচে আছে বাংলাদেশের।
ফুটবলে অনেক কিছুই হতে পারে। বাংলাদেশ যেহেতু গাণিতিকভাবে ছিটকে যায়নি, তাই অনেক কিছু হতেও পারে। তবে বাস্তবতা কঠিন। সেটা ঘরের মাঠে হেরে যাওয়ায়। বাংলাদেশকে প্রতিদ্বন্দ্বিতায় টিকিয়ে রাখছে কোন সমীকরণে। বাংলাদেশের এখনো ম্যাচ বাকি চারটি, যার দু’টিই হংকংয়ের বিপক্ষে। অন্য দু’টি ভারত ও সিঙ্গাপুরের বিপক্ষে।
পরের ম্যাচ হংকংয়ের বিপক্ষে ৯ অক্টোবর। ম্যাচটি হবে ঢাকায়। র‌্যাংকিংয়ে ৩০ ধাপ এগিয়ে থাকা দেশটিকে কি হারাতে পারবে বাংলাদেশ। এই তো মঙ্গলবার তারা ভারতকে হারিয়ে দিয়ে দুই ম্যাচ থেকে চার পয়েন্ট সংগ্রহ করে ভালো অবস্থানে আছে।
হংকংয়ের বিপক্ষে ম্যাচ প্রসঙ্গ উঠলেই অনেকের মধ্যে ৫০ বছর আগের দুর্বিসহ এক স্মৃতি সামনে চলে আসে। ১৯৭৫ সালে মারদেকা কাপে দুই দেশের প্রথম দেখা হয়েছিল আন্তর্জাতিক ফুটবলে। বাংলাদেশের জালে গুনেগুনে নয়টি গোল দিয়েছিল হংকং। একটি গোল পরিশোধ করতে পেরেছিল। অফিসিয়ালি ম্যাচে হংকংকে কখনো হারাতে পারেনি বাংলাদেশ। যদিও দীর্ঘ ৫০ বছরে মাত্র চারটি ম্যাচ হয়েছে বাংলাদেশ-হংকংয়ের। এর মধ্যে বাংলাদেশ দু’টিতে হেরেছে, দু’টি ড্র করেছে।
বাংলাদেশকে ৪৫ বছর পর এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে ওঠার সম্ভাবনা বাঁচিয়ে রাখতে পরের চার ম্যাচই মহাগুরুত্বপূর্ণ। বিশেষ করে হংকং ও ভারতের বিপক্ষে ঘরের দুই ম্যাচে পূর্ণ পয়েন্ট না পেলেই তখনই শেষ হয়ে যাবে বাংলাদেশের স্বপ্ন।

আপডেট : ০২:২৫:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫