চুয়াডাঙ্গা ০৭:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

এসএসসিতে ইংরেজি দ্বিতীয়পত্রে বহিষ্কার ১, অনুপস্থিত ১২৪৮

Padma Sangbad
১০৮

যশোর শিক্ষাবোর্ডের অধিনে বৃহস্পতিবার ইংরেজি দ্বিতীয়পত্রের পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। আর এদিনের পরীক্ষায় অনুপস্থিত ছিলো এক হাজার ২৪৮ জন। শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. বিশ্বাস শাহীন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ইংরেজি দ্বিতীয়পত্রে যশোর শিক্ষাবোর্ডের অধিনে গোটা বিভাগ জুড়ে পরীক্ষার্থী ছিলো এক লাখ ৪৯ হাজার ৭৪ জন। পরীক্ষায় অংশ নিয়েছে এক লাখ ৪৭ হাজার ৮২৬ জন। অনুপস্থিত ছিলো এক হাজার ২৪৮ জন। পরীক্ষায় অংশ না নেয়া পরীক্ষার্থীদের মধ্যে খুলনায় ছিল ১৪১ জন, বাগেরহাটে ৮২, সাতক্ষীরায় ৯৩, কুষ্টিয়ায় ১৪১, চুয়াডাঙ্গায় ১১৯, মেহেরপুরে ৭২, যশোরে ২১৩, নড়াইলে ৭৬, ঝিনাইদহে ২০৪ ও মাগুরায় ১০৭ জন। এছাড়া ঝিনাইদহের বেনিপুর পরীক্ষা কেন্দ্রে অসদুপায় অবলম্বনের দায়ে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

আপডেট : ১২:৪০:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৪