চুয়াডাঙ্গা ০২:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

এ পর্যন্ত ১১ কোটি ৪৪ হাজার পাঠ্যবই ছাপা হয়েছে : প্রেস উইং

Padma Sangbad
৪৬

২০২৫ শিক্ষাবর্ষের ৪০ কোটি বইয়ের মধ্যে ৬ জানুয়ারি পর্যন্ত ১১ কোটি ১ লাখ ৪৪ হাজার ৭১৩টি পাঠ্যবই ছাপা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

আজ মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

আজাদ মজুমদার জানান, ছাপা হওয়া বইয়ের অধিকাংশ বিতরণ করা হয়েছে এবং বিতরণ প্রক্রিয়া চলমান আছে।

তিনি বলেন, আগে বেশির ভাগ বই ভারতে ছাপানো হলেও এবার সব বই বাংলাদেশে ছাপা হচ্ছে। এজন্য দেরি হচ্ছে। এতে সরকার আন্তরিকভাবে দুঃখিত। তবে এর ইতিবাচক দিক হচ্ছে পাঠ্য বইয়ের সঙ্গে জড়িত শ্রমিকেরা উপকৃত হচ্ছেন।

কিনি আরও বলেন, এ ছাড়া বিগত সরকারের সময়ে তৈরি হওয়া অসাধু চক্র এবার বই ছাপাতে অসহযোগিতা করায় কাজে বিঘ্ন ঘটেছে। ভবিষ্যতে সমস্যাটা পুরোপুরি কাটিয়ে ওঠা যাবে বলে তিনি উল্লেখ করেন।

আজাদ মজুমদার বলেন, সরকার আশা করে চলতি মাসেই সব বই ছাপা সম্ভব হবে।

বই ছাপানোর অসহযোগিতায় এনসিটিবির সদস্যসহ ছাপানো প্রতিষ্ঠান জড়িত থাকলে তদন্ত করে সরকার ব্যবস্থা নেবে বলেও জানান তিনি।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

আপডেট : ১২:২০:০২ পূর্বাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫