চুয়াডাঙ্গা ০৪:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঐতিহাসিক মুজিবনগর স্মৃতি কমপ্লেক্স পরিদর্শন করলেন সংসদ সদস্য শওকত আরা আক্তার

Padma Sangbad
১২

মুজিবনগর (মেহেরপুর) প্রতিনিধি:

ঐতিহাসিক মুজিবনগর স্মৃতি কমপ্লেক্স সশরীরে পরিদর্শন করেছেন সংরক্ষিত নারী আসন-৩৩ এর সংসদ সদস্য অ্যাডভোকেট শওকত আরা আক্তার উর্মি। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে তিনি নির্ধারিত সফরে মুজিবনগর স্মৃতি কমপ্লেক্স প্রাঙ্গণে পৌঁছালে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাকে উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানান।

এ সময় তিনি উপস্থিত দলীয় নেতাকর্মী এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে আন্তরিক কুশল বিনিময় করেন।

পরিদর্শনকালে সংসদ সদস্য শওকত আরা আক্তার ঐতিহাসিক মুজিবনগর স্মৃতি কমপ্লেক্সের বিভিন্ন স্মৃতিবিজড়িত স্থাপনা ও ভাস্কর্য ঘুরে দেখেন। এ সময় তিনি মহান মুক্তিযুদ্ধের নানা ঐতিহাসিক নিদর্শন ও তথ্য সম্পর্কে খোঁজখবর নেন এবং দায়িত্বরত সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।

পরবর্তীতে তিনি স্থানীয় নেতাকর্মীদের নিয়ে একটি বিশেষ মতবিনিময় সভায় মিলিত হন। বৈঠকে দলীয় সাংগঠনিক কার্যক্রমের সার্বিক অগ্রগতি পর্যালোচনা করে নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক ঐক্য, সুদৃঢ় শৃঙ্খলা এবং সাধারণ মানুষের সঙ্গে জনসম্পৃক্ততা আরও বাড়ানোর ওপর বিশেষ জোর দেন তিনি। পরিদর্শনের সময় মেহেরপুরের ইতিহাস ও ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা জানিয়ে জনগণের অধিকার ও কল্যাণে গঠনমূলক রাজনৈতিক কর্মকাণ্ড আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

উক্ত পরিদর্শনের সময় মেহেরপুর জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টন, সাধারণ সম্পাদক কামরুল হাসান, মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মশিউর রহমানসহ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল এবং অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপডেট : ১২:৫৯:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬