চুয়াডাঙ্গা ০৮:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ওমানকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ এএইচএফ অনূর্ধ্ব-২১ হকি

Padma Sangbad
৫২

এএইচএফ অনূর্ধ্ব-২১ হকি টুর্নামেন্টে ফাইনালে ওমানকে শ্যুটআউটে ৭-৬ গোলে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) ওমানের মাসকাটে অনুষ্ঠিত হয়েছে এ ম্যাচ।

নির্ধারিত সময়ে খেলা ১-১ গোলে শেষ হয়। দ্বিতীয় মিনিটে গোল খেয়ে পিছিয়ে পড়েছিল বাংলাদেশ। ৫৩ মিনিটে বাংলাদেশ ম্যাচে ফেরে রাকিবুল হাসান রকির গোলে। বাকি সময় কোন দল গোল করতে না পারায় খেলায় গড়ায় পেনাল্টি শ্যুটআউটে।

পেনাল্টি শ্যুটআউটের প্রথম ৫ হিটে দুই দলই ৩ টি করে গোল করে। পরে খেলার ফলাফল নির্ধারণ হয় সাডেন ডেথে।

বাংলাদেশ এর আগে ২০১৪ সালে ঢাকায় অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে এই ওমানকে ৪-০ গোলে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছিলো।

আপডেট : ০২:২৮:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ জানুয়ারী ২০২৩