চুয়াডাঙ্গা ০৯:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ওসমান হাদি হত্যা: বিচার না হলে রাজপথে আন্দোলন, ৭ জানুয়ারির পর সরকার পতনের হুঁশিয়ারি

Padma Sangbad
১২৮

অনলাইন ডেস্ক।।

ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। একই সঙ্গে আগামী ৭ জানুয়ারির পর সরকার পতনের আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের।

শুক্রবার (২ জানুয়ারি) জুমার নামাজ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। মিছিলটি শাহবাগ মোড়ে গিয়ে অবস্থান কর্মসূচিতে রূপ নেয়, যেখানে তারা রাস্তা অবরোধ করে প্রতিবাদ জানান।

অবরোধ কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে আব্দুল্লাহ আল জাবের বলেন, ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে সরকারের বিভ্রান্তিকর বক্তব্য আমরা বিশ্বাস করি না। তিনি দাবি করেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ভারতীয় সাংস্কৃতিক আধিপত্যের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নেওয়ার কারণেই ওসমান হাদিকে হত্যা করা হয়েছে।

তিনি আরও বলেন, ঘটনার ২১ দিন পার হলেও সরকার এখনো প্রকৃত খুনিদের শনাক্ত ও গ্রেপ্তার করতে ব্যর্থ হয়েছে, যা সরকারের সদিচ্ছার অভাবের প্রমাণ। সরকার ৭ জানুয়ারির মধ্যে চার্জশিট দেওয়ার আশ্বাস দিলেও, শুধুমাত্র একজন ব্যক্তির বিরুদ্ধে চার্জশিট দিলে তা গ্রহণযোগ্য হবে না বলেও জানান তিনি।

আব্দুল্লাহ আল জাবের হুঁশিয়ারি দিয়ে বলেন, এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকলকে আইনের আওতায় এনে চার্জশিট দিতে হবে। তা না হলে ৭ জানুয়ারির পর সরকার পতনের আন্দোলন শুরু করা হবে।

আপডেট : ১১:৪২:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬