চুয়াডাঙ্গা ০৬:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারের চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চার ভাই নিহত

Padma Sangbad
৪১

দৈনিক পদ্মা সংবাদ ডেস্ক : জেলার চকরিয়া উপজেলায় আজ কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ ভ্যানের ধাক্কায় একই পরিবারের চারজন নিহত হয়েছেন। মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে ডুলাহাজারা মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে কাছাকাছি এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়নের সগীর শাহ কাটা গ্রামের মৃত সুরেশ চন্দ্র শীলের চারপুত্র- অনুপম শীল (৪৭), নিরুপম শীল (৪৫), দীপক শীল (৪০) ও চম্পক শীল (৩০)। নিহতরা সবাই পুজো শেষে বাড়ি ফিরছিলেন।
এ দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে আরও পাঁচজন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে চকরিয়ার মালুমঘাট হাইওয়ে থানার ইনচার্জ (পুলিশ পরিদর্শক) সাফায়েত হোসেন জানান, আজ মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটার দিকে চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়নের সগীর শাহ কাটা গ্রামের মৃত সুরেশ চন্দ্র শীলের সাতছেলে ও দুইমেয়ে সহ পরিবারের নয়জন সদস্য পারিবারিক পুজো শেষে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক পারাপারের সময় কক্সবাজার মুখী একটি দ্রুতগামী পিকআপভ্যান ধাক্কা দিলে তারা গুরুতর আহত হন। এসময় তাদেরকে উদ্ধার করে স্থানীয় মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন।

আপডেট : ০১:২২:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ৯ ফেব্রুয়ারী ২০২২