চুয়াডাঙ্গা ০৬:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ২০ ইউনিট

Padma Sangbad
৬৪

অনলাইন ডেস্ক।।
রাজধানীর কড়াইল বস্তিতে লাগা আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল ৫টার পর লাগা এ আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ করছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছাতে যানজটের কারণে দেরি হয় ফায়ার সার্ভিসের। ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানো শুরু করলে একটু পর পানি শেষ হয়ে যায়। পরে বস্তির ঝিলপাড় খালে জেনারেটর বসিয়ে সেখান থেকে পানির পাইপ টেনে নিয়ে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়।

বস্তিবাসীরা জানান, আগুন লাগার সময় বস্তিতে কম মানুষ ছিল। কারণ বস্তির অধিকাংশ বাসিন্দাই কর্মজীবী। তারা তাদের কর্মস্থলে ছিলেন।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, বিকেল ৫টা ২২ মিনিটে তারা আগুনের খবর পান। আগুন নির্বাপণে এখন পর্যন্ত ২০টি ইউনিট কাজ করছে।

তিনি বলেন, কড়াইল বস্তির ঘরগুলো টিন, বাঁশ, কাঠ ও লোহার তৈরি। একতলা, দোতলা, তিনতলা ঘরগুলো আগুনে জ্বলছে। আগুন লাগার সঙ্গে সঙ্গে বস্তির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

তাৎক্ষণিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির বিস্তারিত জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

আপডেট : ১১:৩৯:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫