চুয়াডাঙ্গা ০৬:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কন্ডিশনের হিসেবে এগিয়ে ভারত

Padma Sangbad
১৮২

আগামীকাল রোববার শিরোপা নির্ধারণী ম্যাচ দিয়েই পর্দা নামবে চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর। যেখানে মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড। ম্যাচটি অনুষ্ঠিত হবে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। আর এই ফাইনাল ম্যাচটিতে কন্ডিশনের হিসেবে ভারত এগিয়ে থাকবে বলেই ধারণা করা হচ্ছে।
কিউই অধিনায়ক মিচেল স্যান্টনারও এমনটি মনে করেন। কেননা প্রতিটা দল পাকিস্তানের মাঠ এবং দুবাই ঘুরে ঘুরে খেললেও ভারত একমাত্র দল যারা এই একটি মাঠেই তাদের সব ম্যাচ খেলেছে। শুধু তাই নয়, এই মাঠ তাদের কাছে বেশ পরিচিতও। কারণ ভারত করোনার সময় দু’টি আইপিএলের আসর এখানেই আয়োজন করেছিল। ঐ আসরগুলোর ফাইনালও অনুষ্ঠিত হয়েছিল এই মাঠেই।
তাই অতীত বর্তমান সব মিলিয়ে রোববার ফাইনালে রোহিত-বিরাটরাই এগিয়ে থাকবে। তবে তাদের ঠেকাতে প্রস্তুতি কিউইরাও। গ্রুপ পর্বের ম্যাচ থেকে শিক্ষা নিয়ে শিরোপা নির্ধারণী ম্যাচের পরিকল্পনা সাজাচ্ছে তারা।
চলতি টুর্নামেন্টে রোববার এই ম্যাচটি ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে দ্বিতীয় মুখোমুখি লড়াই হতে যাচ্ছে। এর আগে গ্রুপ পর্বেও দু’দল একে অপরের বিপক্ষে খেলেছিল। যেখানে হেরেছিল কিউইরা। আর ভারত এখন পর্যন্ত পুরো টুর্নামেন্টে একটি ম্যাচও হারেনি। গ্রুপ পর্বের সেই ম্যাচে ভারত ৪৪ রানে নিউজিল্যান্ডকে পরাজিত করেছিল। প্রথমে ব্যাট করে ভারত ২৪৯ রান সংগ্রহ করেছিল, এরপর বোলিংয়ে দুর্দান্ত পারফরম করে নিউজিল্যান্ডকে ২০৫ রানে অলআউট করে দেয়। তাই ফাইনালের আগে একই মাঠে ভারতের মুখোমুখি হওয়ার আগে সতর্ক নিউজিল্যান্ড।
দলটির অধিনায়ক মিচেল স্যান্টনার স্বীকার করেছেন যে ভারতের জন্য দুবাই একটি পরিচিত ভেন্যু, যা চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে তাদের জন্য সুবিধা বয়ে আনতে পারে। তিনি বলেন, ভারত এই টুর্নামেন্টে নিজেদের সব ম্যাচ দুবাইয়ে খেলেছে, তারা এখানকার পিচ ও পরিবেশ সম্পর্কে ভালো জানে। তারা পিচ দেখেই ধারণা করে নিতে পারে কিভাবে খেলতে হবে। লাহোরের তুলনায় দুবাইয়ের উইকেট কিছুটা ধীরগতির হতে পারে। আমরা শক্তিশালী একটি দলের বিপক্ষে খেলব এবং আগের চেয়ে বেশি রান করতে চাই।
ভ্রমণক্লান্তি নিয়ে প্রশ্নের সামনে পড়তে হয়েছে কিউই অধিনায়ক মিচেল স্যান্টনারকে। বিষয়টি চ্যালেঞ্জের অংশ জানিয়ে তিনি বলছিলেন, এটাও চ্যালেঞ্জের একটা অংশ। আমরা পাকিস্তান ও দুবাই মিলিয়ে বিভিন্ন কন্ডিশনে খেলেছি। তবে ছেলেরা বুঝতে পেরেছে, এটাই এখন বাস্তবতা।
এসব বিতর্ক একপাশে সরিয়ে কিউইদের চোখ যে শুধুই ফাইনালে, তাও জানিয়ে দিয়েছেন স্যান্টনার।

আপডেট : ০১:১৯:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫