কবে সাক্ষাত দেখা হবে ট্রাম্প-বাইডেনের, জানাল হোয়াইট হাউস

আগামী বুধবার বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হোয়াইট হাউজে নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করবেন। গতকাল শনিবার হোয়াইট হাউসের পক্ষ থেকে এই কথা জানানো হয়।কমকর্তারা জানান, বাইডেন এবং ট্রাম্প বুধবার সকাল ১১টায় ওভাল অফিসে মিলিত হবেন।
এর আগে সুশৃঙ্খলভাবে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শুরুর প্রতিশ্রুতি দিয়েছেন বাইডেন। ৫ নভেম্বরের নির্বাচনে জয় লাভ করে ট্রাম্প ঐতিহাসিকভাবে হোয়াইট হাউজে প্রবেশের পথ নিশ্চিত করেছেন। আগামী ২০ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবেন তিনি।
৭৮ বছর বয়সী ট্রাম্প আগের তূলনায় এবার আরও বেশি পার্থক্যে জয়লাভ করেন যদিও তিনি ফৌজদারি মামলায় অভিযুক্ত এবং দায়িত্বে থাকার সময়ে দুটি অভিশংসনের মামলাও ছিল।
বুথ ফেরত জরিপে দেখা গেছে ভোটদাতাদের প্রধান উদ্বেগের বিষয় হচ্ছে অর্থনীতি ও মুদ্রস্ফীতি যা কভিডের প্রেক্ষাপটে বাইডেনের সময়ে বৃদ্ধি পায়।
৮১ বছর বয়সে তার কাজের সক্ষমতা নিয়ে উদ্বেগের কারণে বাইডেন জুলাই মাসে এই প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ান। ট্রাম্প নির্বাচনে জয়লাভ করার পর বাইডেন তাকে অভিনন্দন জানান।

























