চুয়াডাঙ্গা ০৩:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

করোনা: বিপর্যয়ের আশঙ্কায় ‘অ্যাকশনে যাচ্ছে’ সরকার

Padma Sangbad
১১৬

দৈনিক পদ্মা সংবাদ অনলাইন ডেস্ক।।

করোনার সংক্রমণ আশঙ্কাজনকভাবে বাড়ছে। সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে সরকার ১১ দফা বিধিনিষেধ দিলেও বেশির ভাগ মানুষই তা মানছেন না। এমন পরিস্থিতিতে সবাইকে স্বাস্থ্যবিধি মানাতে অ্যাকশনে যাবে সরকার।

মন্ত্রিসভার সিদ্ধান্ত জানানোর সময় সোমবার (১৭ জানুয়ারি) সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এই তথ্য জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘দুই-তিন দিন দেখব। তারপর অ্যাকশনে যাব। প্রথমেই আমরা কঠোর হতে চাই না। আমরা দু-এক দিনের মধ্যে অ্যাকশনে যাব।’

দেশে করোনাভাইরাসের সংক্রমণ রোধে ১১টি বিধিনিষেধ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। সোমবার (১০ জানুয়ারি) বিকেলে এ প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

প্রজ্ঞাপনে, দোকান, শপিং মল ও বাজারে ক্রেতা-বিক্রেতা এবং হোটেল-রেস্তোরাঁসহ সব জনসমাগমস্থলে বাধ্যতামূলকভাবে সবাইকে মাস্ক পরিধান, রেস্তোরাঁয় বসে খাবার গ্রহণ এবং আবাসিক হোটেলে থাকার জন্য অবশ্যই করোনা টিকা সনদ প্রদর্শন, উন্মুক্ত স্থানে সব সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় অনুষ্ঠান এবং সমাবেশ পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ রাখাসহ ১১টি বিধিনিষেধ দেওয়া হয়।।

আপডেট : ০১:২৭:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ জানুয়ারী ২০২২