চুয়াডাঙ্গা ০১:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে কুষ্টিয়ার সাংবাদিকসহ একই পরিবারের চারজনের মর্মান্তিক মৃত্যু

Padma Sangbad
১৪

দৈনিক পদ্মা সংবাদ নিজস্ব ডেস্ক।।

ভারতের কলকাতার নিউ মার্কেট এলাকার একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ দত্তসহ তার পরিবারের চারজন নিহত হয়েছেন। নিহত অন্যরা হলেন তার স্ত্রী আফসানা শিম্মিন (২৭), শিশুসন্তান শর্ণশীষ দত্ত এবং শ্বশুর মো. আকরাম আলী (৬৪)।

বুধবার (১৯ আগস্ট) দিবাগত রাত দেড়টা থেকে ২টার মধ্যে নিউ মার্কেট সংলগ্ন মির্জা গালিব স্ট্রিটের একটি পাঁচতলা ভবনে এ অগ্নিকাণ্ড ঘটে। ভবনটিতে একাধিক আবাসিক হোটেল ছিল। কলকাতা পুলিশ ও আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, এ অগ্নিকাণ্ডে অন্তত নয়জন নিহত ও ছয়জন আহত হয়েছেন। প্রায় ৮০ জনকে ভবনটি থেকে উদ্ধার করা হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, অসুস্থ স্ত্রীর চিকিৎসার জন্য গত ৩ আগস্ট দেবাশীষ দত্ত পরিবার নিয়ে ভারতে যান। তার বাড়ি কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়া রাজারহাট এলাকায় এবং শ্বশুর আকরাম আলীর বাড়ি থানাপাড়া এলাকায়।

নিহত সাংবাদিক দেবাশীষ দত্ত (৩৯) কুষ্টিয়ার সাংবাদিক মহলে একজন পরিচিত ও বিশ্বস্ত মুখ ছিলেন। তিনি দৈনিক আজকের পত্রিকা ও চ্যানেল নাইনের কুষ্টিয়া প্রতিনিধি এবং স্থানীয় দৈনিক আজকের আলো পত্রিকার নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন পত্রিকার সম্পাদক গাজী মাহবুব রহমান।

প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক তৌহিদী হাসান বলেন, দেবাশীষ দত্ত ছিলেন সংবাদপত্রের সবচেয়ে বিশ্বস্ত মুখগুলোর একটি। যেকোনো সংবাদের জন্য তার সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ হতো। তথ্য-উপাত্ত গভীরভাবে তুলে আনার ক্ষেত্রে তার আপ্রাণ চেষ্টা ছিল সর্বদা লক্ষণীয়।

দেবাশীষ দত্তের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর কুষ্টিয়ার সাংবাদিক সমাজে গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্ত্রী, শিশুসন্তান ও শ্বশুরসহ একসঙ্গে পরিবারের চার সদস্যের এই মর্মান্তিক মৃত্যু সহকর্মী ও স্বজনদের মাঝে অসহনীয় বেদনার জন্ম দিয়েছে। নিহত দেবাশীষ দত্তের আট বছর বয়সী একটি কন্যাসন্তান এবং বাবা-মা রয়েছেন।

আপডেট : ১১:৪৬:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬