চুয়াডাঙ্গা ০৪:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কলমের শক্তি: মহান পেশা সাংবাদিকতা আজ কতটা দায়বদ্ধ?

Padma Sangbad

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["default"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"addons":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

৭২

✍️ দৈনিক পদ্মা সংবাদ ডেক্স:

“যে হাতে কলম ধরেছি আমি, এই কলম আমার হাতিয়ার”—এই চেতনা থেকেই জন্ম নেয় একজন সত্যিকারের সাংবাদিক। গণমাধ্যম, সংবাদপত্র, ইলেকট্রনিক মিডিয়া কিংবা অনলাইন পোর্টাল—সবকিছু মিলিয়ে সাংবাদিকতা আজ সমাজের দর্পণ হিসেবে বিবেচিত।
পৃথিবীর অনেক মানুষ সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নিয়েছেন, আবার অনেকে এটিকে নিয়েছেন শখের বসে। কিন্তু প্রশ্ন থেকে যায়—আমরা কতটা সৎভাবে জাতি ও সমাজের কথা তুলে ধরতে পারছি?
সাংবাদিকতা একটি মহান পেশা—এটি শুধু খবর প্রকাশের কাজ নয়, বরং সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং জনগণের কণ্ঠস্বর হয়ে ওঠার এক দায়িত্বশীল মাধ্যম। একজন প্রকৃত সাংবাদিকের কলম হতে পারে সমাজ পরিবর্তনের শক্তিশালী হাতিয়ার।
কিন্তু দুঃখজনক হলেও সত্য, বর্তমান সময়ে কিছু ব্যক্তি এই মহান পেশাকে ব্যক্তিগত স্বার্থের মাধ্যম হিসেবে ব্যবহার করছেন। সাংবাদিকতার নাম ব্যবহার করে কেউ কেউ গড়ে তুলছেন অবৈধ প্রভাব, দালানকোঠা এবং সম্পদের পাহাড়। এতে করে ক্ষতিগ্রস্ত হচ্ছে পুরো সাংবাদিক সমাজের ভাবমূর্তি।
সত্যিকারের সাংবাদিকতা তখনই সফল হবে, যখন তা হবে নিরপেক্ষ, বস্তুনিষ্ঠ এবং জনস্বার্থে নিবেদিত। প্রয়োজন সততা, নৈতিকতা এবং দায়িত্ববোধ।
সমাজ ও জাতির কল্যাণে সাংবাদিকদের আবারও ফিরে যেতে হবে সেই মূল চেতনায়—
“কলমই শক্তি, আর সত্যই লক্ষ্য।”

আপডেট : ০৯:২৪:৩৮ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬