কাজিপুরে এক হাজার শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন এমপি তানভীর শাকিল জয়

মিজানুর রহমান মিনু কাজিপুর সিরাজগঞ্জ প্রতিনিধি।
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সোনামুখী, কাজিপুর, মনসুর নগর, চরগিরিশ ও মাইজবাড়ী ইউনিয়নে এক হাজার শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করলেন এমপি তানভীর শাকিল জয়।
বুধবার (১১ জানুয়ারি) দিনব্যাপী এক হাজার অসহায়, দরিদ্র ও শীতার্ত পরিবারের মাঝে এই কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণ করেন সিরাজগঞ্জ-১ সংসদ সদস্য ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি প্রকোশলী তানভীর শাকিল জয়।
এসময় উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলী আসলাম, কাজিপুর ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান বিপ্লব।
মনসুর নগর ইউনিয়ন ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক রাজমহর, মাইজবাড়ী ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শওকত হোসেন, সোনামুখী ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী, মাইজবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নাজমুল হুদা চয়ন, সাধারণ সম্পাদক আব্দুস সালাম।
মনসুর নগর ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি গোলাম হোসেন, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম।
চরগিরিশ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মালেক বিএসসি।
উপজেলা যুবলীগের সাবেক সভাপতি লুৎফর রহমান মুকুল,
ইউপি সচিব, ইউপি সদস্যগণ ও আওয়ামীলীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের থেকে পাঠানো কম্বল প্রতিটি ইউনিয়নে বিতরণের কাজ অব্যাহত রয়েছে বলে জানান প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও) কে এম শাহ্ আলম মোল্লা।






















