শিরোনাম :
কাজিপুরে ফোরাম ৮৬ বুয়েট এর আয়োজনে শীতার্তদের মাঝে শীত বস্তু বিতরণ
Padma Sangbad

মিজানুর রহমান মিনু, কাজিপুর সিরাজগঞ্জ প্রতিনিধি।
সিরাজগঞ্জের কাজিপুরে ফোরাম ৮৬ বুয়েট এর আয়োজনে সিরাজগঞ্জ উপসহকারী প্রকৌশলী আবুল কালাম আজাদের তত্ত্বাবধানে প্রায় ৩০০শ শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১জানুয়ারী) সকাল ১১টায়গান্ধাই বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে নবনির্বাচিত গান্ধাইল ইউপি চেয়ারম্যান গোলাম হোসেনের সভাপতিত্বে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি জহুরুল ইসলাম মুন্টু, সমাজ সেবক ফেরদৌস রহমান, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ আলম বিএসসি, রতনকান্দি ইউনিয়ন ছাত্র লীগের সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম বাবু।






















