চুয়াডাঙ্গা ১০:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কালীগঞ্জে কীটনাশকের দোকান চুরি : আটক ৩

Padma Sangbad
১৩৯

ঝিনাইদহের কালীগঞ্জে অভিনব কায়দায় কীটনাশকের দোকানে চুরির ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে স্প্রেমেশিনসহ চোরই মালামাল উদ্ধার করা হয়। শনিবার সকালে কালীগঞ্জ থানায় প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন কালীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবু আজিফ।
আটকরা হলেন কালীগঞ্জ থানা পাড়ার জমশেদ নাসের খান বনি, জাহিদ হাসান শোভন ও বারবাজারের আনারুল ইসলাম। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের তথ্যমতে চোরাই মালামালের মধ্যে বিভিন্ন ধরনের ১৩টি স্প্রে মেশিন ও আট লাখ ১৩ হাজার আটশ’ টাকার কীটনাশক উদ্ধার করা হয়েছে।
কালীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবু আজিফ জানান, ছোবহান ট্রেডার্সের স্বত্বাধিকারী হাজী মোহাম্মদ ছোবহানের অভিযোগের বিত্তিতে কালীগঞ্জ থানা পুলিশ মাঠে নামে এবং বারবাজারসহ বিভিন্ন স্থান থেকে চোরাই মালামাল জব্দসহ তিনজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।।

আপডেট : ১১:৩৮:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩