চুয়াডাঙ্গা ০৩:৪২ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কালীগঞ্জে দুর্ঘটনায় পেঁয়াজ ব্যবসায়ী নিহত, আহত ১

Padma Sangbad
৮৪

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার দুলালমুন্দিয়া নামক স্থানে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে শফি মিয়া (৫৫) নামে একজন পেঁঁয়াজ ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শফি মিয়া ঝিনাইদহের শৈলকুপা উপজেলার হড়রা গ্রামের গোলাম সরওয়ারের ছেলে। মোহাম্মদ উলফাত (৪০) নামের আরও একজন ব্যবসায়ী এ দুর্ঘটনায় আহত হয়েছেন।
বারোবাজার হাইওয়ে থানার ওসি মহসীন হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে গ্রাম থেকে একই মোটরসাইকেলে ওই দুই ব্যবসায়ী যশোর আসছিলেন। পথে কালীগঞ্জ-যশোর মহাসড়কের দুলালমুন্দিয়া নামক স্থানে পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে যায়।
স্থানীয়রা দু’ব্যবসায়ীকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শফি মিয়াকে মৃত ঘোষণা করেন। আহত উলফাতকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আপডেট : ১২:৪২:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫