চুয়াডাঙ্গা ০১:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কালীগঞ্জে পিকআপ-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

Padma Sangbad
৭৭

কালীগঞ্জে পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারীসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন। সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পিরোজপুরের তিন বটতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো-কালীগঞ্জ উপজেলার সাতগাছি গ্রামের শরিফুল ইসলামের স্ত্রী শরিফা খাতুন (৩৫) ও ঠিকডাঙ্গা গ্রামের সিএনজি চালক আবুল কালাম (৩৮) ও পদো দাসের ছেলে অরো দাস (৩২)।

কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ জানান, রাত সাড়ে ৮টার দিকে বারোবাজার থেকে একটি অটোরিকশা যাত্রী নিয়ে কালীগঞ্জ যাচ্ছিলো। পথে ঘটনাস্থলে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে এক নারীসহ দুইজন নিহত হন। আহত হন আরও দুইজন। তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে অরো দাস হাসপাতালে মারা যান।

বারোবাজার হাইওয়ে থানার ওসি মঞ্জুরুল আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে দুইজন নিহত হয়েছেন। পরে যশোর সদর হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়েছে।

আপডেট : ১২:০৭:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জুন ২০২৩