চুয়াডাঙ্গা ০৪:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কালীগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত

Padma Sangbad
৯১

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি।।

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজারে বাসের ধাক্কায় কাওসার আলী (৫০) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের কয়েকজন যাত্রী আহত হন। তাদের মধ্যে দুজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে দুর্ঘটনাটি ঘটে। নিহত কাওসার কালীগঞ্জ উপজেলার বারবাজার ইউনিয়নের বেলাট গ্রামের মৃত জাফর আলীর ছেলে। মঙ্গলবার বেলা ১২টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী রূপসা পরিবহনের একটি বাস বারবাজার বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছে নিয়ন্ত্রণ হারায়। এ সময় বাসটি একটি বাইসাইকেলকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই সাইকেলের আরোহী কাওসার আলী মারা যান। বাসের কয়েকজন যাত্রী আহত হন। তাদের মধ্যে গুরুতর দুজনকে স্থানীয়রা উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বারবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলমগীর কবির বলেন, বাসের ধাক্কায় একজন নিহত হয়েছেন। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে।

আপডেট : ০৯:৫৩:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬