চুয়াডাঙ্গা ১২:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কালীগঞ্জে বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত

Padma Sangbad
১৬৯

শাহ আলম কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি:

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলার শহরের নলডাঙ্গা রোডস্থ মাঠে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। দুপুরের পর থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা মিছিল সহকারে জমায়েত হতে থাকে। ইফতার ও দোয়া মাহফিলে বিএনপির প্রায় ৭ হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

কালীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক মাহাবুবার রহমানের সভাপতিত্বে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহবায়ক ডা. নুরুল ইসলাম, তবিবুর রহমান মিনি, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম তোতা, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম সাইদুল, সাবেক ইউপি চেয়ারম্যান ইলিয়াস রহমান মিঠু, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন, জবেদ আলী, মোহাম্মদ আলী জিন্নাহ, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জহির হাসান মোহন, জেলা ছাত্রদলের সভাপতি এস.এম সমিনুজ্জামান, ইসলামী বিশ^বিদ্যালয় ছাত্রদলের আহবায়ক সাহেদ আহমেদসহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল, তাঁতীদল, শ্রমিকদল ও মৎস্যজীবি দলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি সাইফুল ইসলাম ফিরোজ বলেন, দেশনেত্রী খালেদা জিয়ার রোগমুক্তি, দেশনায়ক তারেক রহমানের সুস্থতা ও ফ্যাসিস্ট সরকারের অত্যাচারে অনেক নেতাকর্মী মারা গেছে ও পঙ্গুত্ব বরণ করা নেতাকর্মীদের জন্য এই দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। ইতিমধ্যে উপজেলার ৭টি ইউনিয়নে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও আগামীতে ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রামে উপস্থিত থেকে এই অবৈধ সরকারকে বিতাড়িত করার আহবান জানান তিনি।

আপডেট : ১০:৩৫:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩