চুয়াডাঙ্গা ০৭:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে রং মিস্ত্রীর মৃত্যু, একজনের অবস্থা আশংকাজনক

Padma Sangbad
১০৩

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি:

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার আড়পাড়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে নাইম হোসেন (১৮) নামে এক রংমিস্ত্রীর মৃত্যু হয়েছে। এ সময় তুষার হোসেন নামে আর এক রং মিস্ত্রি আহত হয়েছেন।

বৃহস্পতিবার দুপুর দেড়টার টার দিকে এ ঘটনা ঘটে। নিহত নাইম হোসেন উপজেলার কাদিরকোল গ্রামের নজরুল ইসলামের ছেলে ও আহত তুষার হোসেন একই গ্রামের আলহাজ বিশ^াসের ছেলে।

কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ জানান, বৃহস্পতিবার দুপুরে শহরের আড়পাড়া এলাকার নদীপাড়ায় একটি বাড়িতে রংয়ের কাজ করছিল। এ সময় বাড়িটির পাশ দিয়ে যাওয়া ৩৩ কেভি ভোল্টের তারে স্পর্শ লাগে তাদের। এ সময় বিদ্যুৎস্পৃষ্টে দুই রংমিস্ত্রী গুরুত্বর আহত হয়। তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে নাইম হোসেন মারা যান।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সুমাইয়া আফরিন জানান, হাসপাতালে নিয়ে আসার আগে নাইম হোসেন মারা যান। এছাড়াও আহত তুষার অবস্থাও আশংকাজনক হওয়ায় তাকে যশোরে রেফার্ড করা হয়েছে।।

আপডেট : ১১:০৪:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী ২০২২