চুয়াডাঙ্গা ০৫:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কালীগঞ্জে যুবককে ছুরি মেরে হত্যার চেষ্টা

Padma Sangbad
৪০

কালীগঞ্জ ঝিনাইদহ প্রতিনিধি ঃ
ঝিনাইদহের কালীগঞ্জে মিলাদ মাহফিলের দাওয়াত খেয়ে বাড়ি ফেরার পথে শামিম হোসেন (২১) নামে এক যুবককে ছুরি মেরে হত্যার চেষ্ঠা করেছে দুর্বৃত্তরা। সে কালীগঞ্জ উপজেলার ঈশ্বরবা গ্রামের ঠান্ডু মন্ডলের ছেলে।
শুক্রবার সন্ধ্যায় শামীম হোসেন (২১)ঈশ্বরবা গ্রামে দক্ষিণ পাড়ায় একটি দোয়া মাহফিলের দাওয়াত খেয়ে বাড়ি ফিরছিল পথিমধ্য রাস্তার উপর তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ক্ষুর মেরে ফেলে রেখে যায় সজীব নামে এক দূর্বৃত্ত। সজীব একই এলাকার রহম আলীর ছেলে। কয়েকজন পথচারি রাস্তা দিয়ে যাবার সময় শামিম কে দেখে দ্রুত উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করে। তার অবস্থা আশঙ্খাজনক হওয়ায় কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে প্রেরন করেন।
এ ব্যাপারে কালীগঞ্জ থানার এসআই জাকারিয়া মাসুদ জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আসামীদের গ্রেফতার চেষ্টা চালাচ্ছি তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।তবে পুলিশ আসামীদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রেখেছে। তিনি আর জানান, সজীব কিছুদিন আগে ধারালো অস্ত্রসহ পুলিশের হাতে গ্রেফতার হয়ে ঝিনাইদহ জেলহাজতে ছিল। এক সপ্তাহ আগে সে জামিন বাহিরে আসে।

আপডেট : ১১:২৩:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২২ অক্টোবর ২০২১