চুয়াডাঙ্গা ১২:৩১ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কালীগঞ্জে শিশু তাবাসসুম হত্যার প্রতিবাদে নারীদের মানববন্ধন

Padma Sangbad
১০৬

কালীগঞ্জ ঝিনাইদাহ প্রতিনিধি।।

ঝিনাইদহের কালীগঞ্জে ৪ বছরের শিশু তাবাসসুম হত্যার প্রতিবাদ ও হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রোববার সকালে উপজেলার বারবাজার বাসস্ট্যান্ডে এ কর্মসূচির আয়োজন করে স্থানীয় নারীসমাজ। এতে ব্যানার ফেস্টুন নিয়ে নিহতের স্বজন ও এলাকাবাসী অংশ নেস। ঘন্টাব্যাপী চলা এই কর্মসূচিতে নারী সমাজের সভানেত্রী সামলা খাতুন, সেক্রেটারি রেহেনা খাতুন, সাংগঠনিক সম্পাদক হাবিবা খাতুনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা হত্যাকারী আবু তাহেরকে দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

গত ২৫ ফেব্রুয়ারি নিখোঁজ হওয়ার পরের দিন সকালে উপজেলার বাদুরগাছা গ্রামের আব্দুল জব্বার মাধ্যমিক বিদ্যালয়ের সেপটিক ট্যাংক থেকে শিশু তাবাসসুমের মরদেহ উদ্ধার করে পুলশ। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে কুষ্টিয়া থেকে অভিযুক্ত আবু তাহেরকে গ্রেপ্তার করা হয়।

আপডেট : ০৪:৫১:০২ পূর্বাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬