চুয়াডাঙ্গা ০১:১৬ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কালীগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

Padma Sangbad
২৮

কালীগঞ্জ ঝিনাইদহ প্রতিনিধি।।

ঝিনাইদহের কালীগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় আলমগীর হোসেন (৫০) নামের এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) উপজেলার মাগুরা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

থানা সূত্রে জানা যায়, এসআই নাহিদুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনাকালে মাগুরা গ্রাম থেকে আলমগীর হোসেনকে আটক করেন। তিনি মালিয়াট ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক এবং আওয়ামী লীগ সমর্থিত সাবেক ইউপি সদস্য ছিলেন।

গ্রেপ্তার আলমগীর হোসেন মাগুরা গ্রামের মৃত মোতাহার আলী বিশ্বাসের ছেলে। আইনি প্রক্রিয়া শেষে পুলিশ তাকে ঝিনাইদহের বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে।

আপডেট : ১০:০২:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬