চুয়াডাঙ্গা ০৪:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কালীগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় আওয়ামী লীগ ও যুবলীগ নেতা গ্রেপ্তার

Padma Sangbad
১৬

ঝিনাইদহ কালীগঞ্জ প্রতিনিধি:
ঝিনাইদহের কালীগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই স্থানীয় নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৪ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে পৃথক স্থানে বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন— কালীগঞ্জ উপজেলার কোলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন (৫৫) এবং মালিয়াট ইউনিয়ন যুবলীগের দপ্তর সম্পাদক জামির হোসেন (৩২)। পুলিশ সূত্রে জানা গেছে, আনোয়ার হোসেন কোলা গ্রামের মৃত আবের আলীর ছেলে এবং জামির হোসেন মালিয়াট ইউনিয়নের গয়েসপুর গ্রামের মৃত নুর হোসেনের ছেলে।
কালীগঞ্জ থানা পুলিশ জানায়, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে থাানার একটি বিশেষ দল অভিযান চালিয়ে আসামিদের আটক করতে সক্ষম হয়। প্রয়োজনীয় প্রাথমিক আইনি প্রক্রিয়া সম্পন্ন করে রোববার দুপুরেই তাঁদের সংশ্লিষ্ট আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী জানান, সন্ত্রাসবিরোধী আইনে রুজুকৃত মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার অন্যান্য পলাতক আসামিদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আপডেট : ১২:২৯:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬