চুয়াডাঙ্গা ০৭:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কালীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর প্রচারণায় বাধা নৌকার ২ সমর্থক আটক

Padma Sangbad
৩৬

ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদরের একাংশ) আসনে স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ খোকনের নির্বাচনী প্রচারণায় বাধা দেয়ায় নৌকার দুইজন সমর্থককে আটক করেছে কালীগঞ্জ থানা পুলিশ।
রোববার রাতে উপজেলার সুবিতপুর ও বলরামপুর থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন সুবিতপুর গ্রামের দুলু মন্ডল (৩২) ও বলরামপুর গ্রামের জামির হোসেন (৪০)।
রোববার দুপুরে স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের আব্দুর রশিদ খোকনের সমর্থক ও ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইসরাইলসহ কয়েকজন বলরামপুর এলাকায় নির্বাচনী প্রচারণায় যান। এ সময় নৌকা প্রতীকের সমর্থক জামির হোসেনসহ কয়েকজন তাদের বাধা প্রদান করেন।
কালীগঞ্জ থানার ওসি আবু আজিফ জানান, নির্বাচনী প্রচারণায় বাধা দেয়ায় দুইজনকে আটক করা হয়েছে। তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। নির্বাচনী পরিবেশ স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।।

আপডেট : ১০:৪০:৫২ অপরাহ্ন, সোমবার, ১ জানুয়ারী ২০২৪