চুয়াডাঙ্গা ১১:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কুপিয়ে কিশোর গ্যাংপ্রধান ‘অ্যালেক্স ইমনকে’ হত্যা করল প্রতিপক্ষ গ্রুপ

Padma Sangbad
১৪১

অনলাইন ডেস্ক।।
রাজধানীর মোহাম্মদপুরে রায়েরবাজার বুদ্ধিজীবী এলাকায় ইমন নামের এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। পুলিশ এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে।

রোববার (১২ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে মোহাম্মদপুর থানাধীন রায়েরবাজার বুদ্ধিজীবী বেড়িবাঁধ সড়কের ঢালে এ ঘটনা ঘটে।

নিহত ইমন ‘অ্যালেক্স গ্রুপ’ নামের একটি কিশোর গ্যাংয়ের প্রধান। বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা, ছিনতাইসহ ১৮টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

অভিযানে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. সাইফ (২৩), তুহিন (২০) ও মো. রাব্বি কাজী (২৫)। তারা সবাই ইমনের প্রতিপক্ষের সদস্য। তাদের কাছ থেকে তিনটি চাপাতি, একটি কাটার ও একটি স্টিলের পাত উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি মোহাম্মদপুরের রায়েরবাজারে বেড়িবাঁধ এলাকায় আধিপত্য বিস্তার কেন্দ্র করে কিশোর গ্যাং এলেক্স গ্রুপ ও আরমান শাহরুখ গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। এর জেরেই এ হামলার ঘটনা ঘটে। আহত ইমনকে স্থানীয়ভাবে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়। বিকেল সাড়ে চারটার দিকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।

ইমনের বিষয়ে মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘অ্যালেক্স ইমন রায়েরবাজার এলাকার চিহ্নিত কিশোর গ্যাং চক্রের মূল হোতা। তিনি অ্যালেক্স গ্রুপের নেতৃত্ব দিতেন। তার বিরুদ্ধে ছিনতাই, হত্যাসহ বিভিন্ন মামলা রয়েছে।’

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা বলেন, ‘রায়েরবাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অ্যালেক্স ইমনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। ঘটনার পরপরই অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে তিনজনকে গ্রেপ্তার করেছেন রায়েরবাজার পুলিশ ফাঁড়ির সদস্যরা।’

আপডেট : ০৯:৪৬:৪১ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬