চুয়াডাঙ্গা ১২:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কুমারখালীতে প্রতিবন্ধীদের নিয়ে চড়ুই ভাতি ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

Padma Sangbad
২০৮

তানভীর লিটন কুষ্টিয়া।।

কুষ্টিয়ার কুমারখালীতে প্রতিবন্ধীদের নিয়ে চড়ুই ভাতি ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ (১১ মার্চ) শুক্রবার উপজেলার পিছিয়ে পরা বিশেষ চাহিদা সম্পুর্ন জনগোষ্ঠী নিয়ে কাজ করা সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন আর ডি এসের উদ্যোগে এই চড়ুই ভাতি ও ক্রিয়া প্রতিযোগিতার আয়োজন করা হয়।

সকালে সেচ্ছাসেবী সংগঠন আর,ডি,এসের কুমারখালী ফুলতলা কার্যালয়ের ভেঘ ভিউ লেকে আর ডি,এসের মহাসচিব সুকুমার বিশ্বাসের সার্বিক তত্তাবধানে প্রতিবন্ধী শিশু ও অভিভাবকদের নিয়ে চড়ুই ভাতি ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মাদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও আর,ডি,এসের চেয়ারম্যান মেরিনা আক্তার মিনা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা পরিষদের সমাজকল্যান বিষয়ক সম্পাদিকা রোকসানা পারভীন ও কুমারখালী সরকারী কলেজের অধ্যাপক জিল্লুর রহমান মধুসহ এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ।

সকাল থেকে চড়ুই ভাতি অনুষ্ঠানে আসা প্রতিবন্ধী শিশু কিশোরদের পদচারণায় মুখরিত হয়ে উঠে আর,ডি, এসের কার্যালয়। অনুষ্ঠান শুরু করা হয় ক্রীড়া প্রতিযোগিতার মধ্য দিয়ে। কেও বালিশ খেলা,কেও বাদামের খোশা ছাড়ানো,আবার কেও বেলুন ফোলানো প্রতিযোগিতায় অংশ গ্রহন করে।
ব্যপক উৎসবমুখর পরিবেশে প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান শেষে সবাই মিলে চড়ুই ভাতিতে অংশ নেয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে উপজেলার হতদরিদ্র, অসচ্ছল ৩০ জন প্রতিবন্ধী মানুষের প্রত্যেকের মাঝে নগদ ১ হাজার টাকা বিতরণ করা হয়। পরে মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।

আলোচনা সভায় বক্তারা সমাজের পিছিয়ে পরা,অবহেলিত প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবানদের আহবান জানান। এছাড়াও প্রতিবন্ধী মানুষকে সমাজের বোঝা না মনে করে তাদের দক্ষতা অনুযায়ী কর্মমুখী করার জন্য অভিভাবকদের প্রতি আহবান জানানো হয়।।

আপডেট : ১১:০০:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ মার্চ ২০২২