চুয়াডাঙ্গা ১২:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কুমারখালীতে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার

Padma Sangbad
১২

কুষ্টিয়া প্রতিনিধি।।

কুষ্টিয়ার কুমারখালীতে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগে ১৩ বছর বয়সী এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার চাপড়া ইউনিয়নের ঢেকিপাড়া সাঁওতা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ভুক্তভোগী ও গ্রেপ্তার হওয়া কিশোর সম্পর্কে চাচাতো ভাই-বোন এবং তারা একই বিদ্যালয়ের শিক্ষার্থী বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে ওই ছাত্রীর মা ক্যানসারে মারা যাওয়ার পর থেকে সে দাদির কাছে বসবাস করছিল। গত ১৯ সেপ্টেম্বর সকাল সাড়ে ৮টার দিকে ছাত্রীর বাবা সাঁওতা ব্রিজের ওপর থেকে মেয়েকে ১০ টাকা পৌঁছে দেওয়ার জন্য ওই কিশোরকে বাড়িতে পাঠান।

এজাহারে অভিযোগ করা হয়েছে, বাড়িতে গিয়ে কিশোরটি ওই ছাত্রীকে ভাত খাওয়ার কথা বলে একটি কক্ষে নিয়ে যায়। সেখানে তার ইচ্ছার বিরুদ্ধে যৌন নির্যাতন করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, বিষয়টি জানাজানি হওয়ার পর পারিবারিকভাবে সমাধানের চেষ্টা করা হয়েছিল। পরে সোমবার পুলিশ বিষয়টি জানতে পেরে ভুক্তভোগীকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় ছাত্রীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

মামলার পর মঙ্গলবার সকালে অভিযান চালিয়ে কিশোরকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে আদালতে পাঠানো হলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগের মামলায় এক কিশোরকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে ঘটনার বিষয়ে বিস্তারিত জানা যাবে।

আপডেট : ১১:৩৩:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬