চুয়াডাঙ্গা ১১:৪৮ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় কাভার্ডভ্যানের চাপায় দুই পুলিশ কর্মকর্তার মৃত্যু

Padma Sangbad
৮১

কুষ্টিয়া প্রতিনিধি।।

কুষ্টিয়ার ভেড়ামারায় মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে একটি মর্মান্তিক দুর্ঘটনায় দুই পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। নিহতরা হলেন মোজহারুল ইসলাম এবং কয়েস উদ্দিন, যারা পাবনা জেলা পুলিশের বিশেষ শাখায় (ডিএসবি) কর্মরত ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, তারা পাবনা থেকে কুষ্টিয়ার দিকে যাওয়ার সময় ভেড়ামারা উপজেলার লালনশাহ সেতুর কাছে পেছন থেকে একটি দ্রুতগামী কাভার্ডভ্যান তাদেরকে চাপা দেয়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুইজন নিহত হন। ঘাতক কাভার্ডভ্যানটি এখনও আটক করা যায়নি।

নিহত মোজহারুল ইসলাম রংপুর জেলার ইটাকুমারী গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে এবং সহকারী উপপরিদর্শক (এএসআই) কয়েস উদ্দিন রাজশাহী জেলার তানোর থানার রাতৈল এলাকার কছিমদ্দিনের ছেলে।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুর রহমান জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়ার আড়াইশ’ শয্যার হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। পুলিশ আহতদের পরিবারকে জানানো এবং কাভার্ডভ্যানের সন্ধান চালিয়ে যাচ্ছে।

আপডেট : ০৩:২৩:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫