চুয়াডাঙ্গা ০৩:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় জামায়াত ও গণঅধিকার পরিষদের সংঘর্ষ, আহত ১৫; এমপি আমির হামজার গাড়ি ভাঙচুর

Padma Sangbad

কুষ্টিয়া সংবাদদাতা।।

কুষ্টিয়া শহরে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ সময় কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা আমির হামজার গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে।

শনিবার (১৫ আগস্ট ২০২৬) সন্ধ্যায় শহরের ছয় রাস্তার মোড় এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি ‘গণঅধিকার পরিষদ দুইজনের দল’—সংসদ সদস্য আমির হামজার এমন মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের ডাক দেন দলটির কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল খালেক। পূর্বঘোষণা অনুযায়ী বিকেল ৫টা থেকে এমপির বাড়ির সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা। পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এমপির গাড়ি ওই এলাকায় পৌঁছালে উত্তেজনা চরম আকার ধারণ করে এবং তা সংঘর্ষে রূপ নেয়।

হামলার বিষয়ে সংসদ সদস্য আমির হামজা জানান, গণঅধিকার পরিষদের নেতা খালেক ও তৌকিরের নেতৃত্বে তার গাড়িতে হামলা চালানো হয়। হামলাকারীরা হকিস্টিক, লাঠিসোঁটা ও ইটপাটকেল ব্যবহার করেন। ইটের আঘাতে তার চাচার পা কেটে গেছে এবং তিনি নিজেও কপালে আঘাত পেয়েছেন। এছাড়া তার দলের সাতজন নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করে তিনি এ ঘটনায় হত্যাচেষ্টা মামলা করার ঘোষণা দেন।

অন্যদিকে, গণঅধিকার পরিষদের কুষ্টিয়া শাখার সাংগঠনিক সম্পাদক তৌকির অভিযোগ অস্বীকার করে বলেন, তাদের শান্তিপূর্ণ কর্মসূচি চলাকালে অতর্কিত হামলা চালানো হয় এবং তাদের সম্পাদকের অফিস ভাঙচুর করা হয়। এতে তাদের দলের ৮ থেকে ১০ জন নেতাকর্মী আহত হন।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসক ডা. ইকবাল হাসান জানান, সংঘর্ষে আহত তিনজন হাসপাতালে এসে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফয়সাল মাহমুদ জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

আপডেট : ০১:২৪:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬