চুয়াডাঙ্গা ১০:৫০ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ার মিরপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

Padma Sangbad
৯০

কুষ্টিয়ার মিরপুরে ট্রেনে কাটা পড়ে হাফিজুল সরদার (৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলার ধুবইল ইউনিয়নের গেটপাড়া এলাকায় ১৮০/২ নম্বর রেলওয়ে পিলারের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাফিজুল মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের আমিনুদ্দিন সরদারের ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, সকালে পরিবারের সঙ্গে রাগারাগি করে বাড়ি থেকে বের হয়ে যান হাফিজুল। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যুর সংবাদ পেয়ে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ শনাক্ত করেন।

স্বজনরা আরও জানান, হাফিজুল স্থানীয় পোড়াদহ বাজারে জুতা-স্যান্ডেলের ব্যবসা করতেন। এর আগে তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।

পোড়াদহ রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম জানান, দুপুরে খুলনা থেকে ঢাকাগামী আন্তঃনগর চিত্রা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

কুষ্টিয়াট্রেনমিরপুরমৃত্যুযুবক

Share
Tweet
Share
Pin
Share
0Shares

তথ্য আপা’র সেবা জানাতে উঠান বৈঠকে মিরপুরের ইউএনও
কুষ্টিয়া অফিস 27 ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ · রাত ১:৫০ image_print

তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়ন প্রকল্প ‘তথ্য আপা’র সেবা জানাতে বাড়ি বাড়ি গিয়ে নারীদের সঙ্গে উঠান বৈঠক করছেন কুষ্টিয়ার মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল ইসলাম।

শনিবার (২৬ এপ্রিল) দুপুরে মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নে এক উঠান বৈঠকে ৮০ জন প্রান্তিক নারী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সমন্বয় করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ‘তথ্য আপা’ প্রকল্পের স্থানীয় কর্মকর্তা।

ইউএনও মো. নাজমুল ইসলাম বলেন, গ্রামের নারীরা এখন প্রায় সবাই স্মার্টফোন ব্যবহার করেন। দৈনন্দিন কাজের খুটিনাটি শিখতে এখন আর প্রশিক্ষকের কাছে যেতে হয় না। তাই ‘তথ্য আপা’ প্রকল্পে ডিজিটাল অ্যাপসের মাধ্যমে কিভাবে ঘরে বসে সেবা পেতে পারেন তার জন্য উঠান বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, উঠান বৈঠকগুলোতে একেকদিন একেকজন কর্মকর্তাকে ট্যাগ করে দেওয়া হয়েছে। শনিবার উপজেলা সমাজসেবা কর্মকর্তা জামসেদ আলী ও যুব উন্নয়ন কর্মকর্তা নুরুল ইসলাম নান্নু উপস্থিত ছিলেন। তারা ‘তথ্য আপা’র মাধ্যমে হাঁস-মুরগি ও গবাধি পশু কিভাবে পালন করলে দ্রুত লাভবান হওয়া যাবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

এছাড়া নারী অধিকার, বাল্যবিয়ে, কিশোরগ্যাং, পারিবারিক কলহসহ প্রয়োজনের মুহূর্তে কীভাবে জরুরি সেবা পেতে পারে তা নিয়ে আলোচনা করা হয়।

আপডেট : ০১:৫২:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫