চুয়াডাঙ্গা ০৭:০১ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

Padma Sangbad
৯৩

কুষ্টিয়া সংবাদদাতা।।
কুষ্টিয়ার বটতৈল এলাকায় সেমাই কারখানায় তদারকিমূলক অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুষ্টিয়া জেলা কার্যালয়।

বুধবার (১১ মার্চ) পরিচালিত এ অভিযানে কয়েকটি সেমাই উৎপাদনকারী কারখানা মনিটরিং করা হয়। এ সময় অস্বাস্থ্যকর ও অনিরাপদ পরিবেশে সেমাই উৎপাদন এবং মোড়কজাত পণ্যের প্যাকেটে সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য (এমআরপি) উল্লেখ না করার অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

অভিযানে গড়াই অটো ফ্লাওয়ার মিল সেমাই কারখানাকে ২০ হাজার টাকা এবং ইফাত অটো ফ্লাওয়ার মিল সেমাই কারখানাকে ১৫ হাজার টাকা জরিমানা আরোপ করে তা আদায় করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাসুম আলী। এ সময় অভিযানে সহায়তা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর ও দায়িত্বপ্রাপ্ত জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক।

অভিযান চলাকালে আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশের একটি চৌকস দল এবং র‍্যাব কুষ্টিয়া ক্যাম্পের একটি টহল দল নিরাপত্তা প্রদান করে।

ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, ভোক্তাদের স্বার্থ রক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের তদারকি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপডেট : ০৮:৪৭:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬