চুয়াডাঙ্গা ০৬:১২ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় মন্দিরে ঢুকে তিনটি প্রতিমা ভাঙচুরের অভিযোগ

Padma Sangbad
৭

কুষ্টিয়া প্রতিনিধি:

কুষ্টিয়ার কুমারখালীতে গভীর রাতে একটি মন্দিরে ঢুকে অন্তত তিনটি প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) গভীর রাতে কুমারখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মাঠপাড়া এলাকার খয়েরচড়া সার্বজনীন মাতৃমন্দিরে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা গতকাল শুক্রবার সকালে মন্দিরে গিয়ে প্রতিমা ভাঙচুরের বিষয়টি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে কুমারখালী থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে। এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, রাতের কোনো এক সময়ে দুর্বৃত্তরা মন্দিরের প্রতিমা ভাঙচুর করেছে। এই ঘটনার সঙ্গে কারা জড়িত, তা শনাক্তে পুলিশ কাজ করছে। তদন্ত সাপেক্ষে এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপডেট : ০৪:১৪:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬