কুড়ালগাছিতে লিচু গাছের ডাল পড়ে গৃহবধুর মর্মান্তিক মৃত্যু
চুয়াডাঙ্গা জেলা সংবাদদাতা।।
কুড়ালগাছিতে গাছের ডাল পড়ে গৃহবধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বাংলা বছরের ১ম দিনেই কাল বৈশাখীর ঝড়ে লিচু গাছের ডাল ভেঙ্গে টিনের উপর পড়ে মোমেনা (৫০) নামের এক গৃহবধুর মর্মান্তিক মৃত্যু হয়। দামুড়হুদা উপজেলার দর্শনা থানার কুড়ালগাছি গ্রামে ঘটনাটি ঘটছে।
নিহত মোমেনা খাতুন দামুড়হুদা উপজেলার কুড়ালগাছি গ্রামের স্কুল পাড়ার আমিনুল ইসলামের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে বৃহস্পতিবার সন্ধ্যার পর কাল বৈশাখীর তান্ডব শুরু হয়। ঝড়ের সময় আমিনুল ও তার স্ত্রী মোমেনা বেগম ঘরে অবস্থান করছিলো।
এ সময় ঘরের পাশে থাকা একটি লিচু গাছের ডাল ভেঙ্গে টিনের উপর আছড়ে পড়লে ঘটনাস্থলেই মারা যান মোমেনা খাতুন এবং আহত হয় তার স্বামী আমিনুল ইসলাম । মোমেনার মৃত্যতে এলাকায় নেমে আসে শোকের ছায়া।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম লুৎফুল কবীর বলেন, ঝড়ের সময় টিনের চালের ওপর গাছ পড়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তার স্বামীও গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।




















