চুয়াডাঙ্গা ০২:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কেরুর শ্রমিক ইউনিয়ন নির্বাচনের দাবিকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ,উত্তেজনা চরমে

Padma Sangbad
৭৬

দৈনিক পদ্মা সংবাদ ডেস্ক।।
চুয়াডাঙ্গার দর্শনা কেরু এ্যান্ড কোম্পানিতে শ্রমিক ইউনিয়ন নির্বাচন চাওয়াকে কেন্দ্র করে আবারও উৎকণ্ঠা, উত্তেজনা ও বিশৃঙ্খলা দেখা দিয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি তৈয়ব আলী ও সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম প্রিন্সের নেতৃত্বে শ্রমিকদের একটি অংশ আকস্মিকভাবে ভোটের দাবিতে বিক্ষোভে নামে। মুহূর্তেই অপর পক্ষের সঙ্গে তর্ক-বিতর্ক থেকে পরিস্থিতি হাতাহাতিতে রূপ নেয়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, সামান্য কথাকাটাকাটি থেকে অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। শ্রমিকদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে, দুই পক্ষের উত্তেজনা মারাত্মক আকার ধারণ করলে পুলিশ ও সেনাবাহিনীর টহল দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় এক শ্রমিক নেতা জানান, কেরুর ভেতরে আওয়ামী লীগের সাথে থেকে সুবিধা নেওয়া কিছু নেতাকর্মী এখন ভোটের নামে নোংরা রাজনীতি করছে। তাদের এমন আচরণে শ্রমিকদের স্বার্থ ক্ষতিগ্রস্ত হচ্ছে। কয়েকজন শ্রমিক নেতার পেছনে থাকা আওয়ামী রাজনৈতিক দলের দোসররা পরিবেশ অস্থিতিশীল করে এমডিকে হেনস্তার চেষ্টা করছে যার উদ্দেশ্য শ্রমিকস্বার্থ নয়, বরং ব্যক্তিগত ক্ষমতা টিকিয়ে রাখা।

ঘটনার পর কেরুর ভেতরে অস্বস্তি ও ক্ষোভ দেখা দিয়েছে। সোহেল নামের এক শ্রমিক অভিযোগ করেন, সময়মতো নির্বাচন না হওয়ায় বারবার অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হচ্ছে। কেউ কেউ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের অদক্ষতা ও উদাসীনতাকেও দায়ী করছেন।

এদিন সকাল ১১টার দিকে দর্শনা কেরু এ্যান্ড কোম্পানির জেনারেল অফিসের সামনে শ্রমিক-কর্মচারীরা নির্বাচন দাবিতে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধন করেন। শতাধিক শ্রমিক এতে অংশ নিয়ে নির্বাচন চাই, দিতে হবে স্লোগান দেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শ্রমিক বলেন,
আওয়ামী লীগের সাবেক ও বর্তমান নেতাকর্মীরা শ্রমিক ইউনিয়নের ভোটকে কেন্দ্র করে নৈরাজ্য সৃষ্টি করছে। তাদের সঙ্গে যুক্ত হয়েছে বহিরাগত গুন্ডা বাহিনীও। নির্বাচন ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ শ্রমিকদের একাংশ এমডি রাব্বি হাসানকে অবরুদ্ধ করে বিক্ষোভ দেখায়।

উল্লেখ চুয়াডাঙ্গা জেলার একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান দর্শনা কেরু এ্যান্ড কোম্পানিতে প্রতি দুই বছর পরপর শ্রমিক ইউনিয়ন নির্বাচন অনুষ্ঠিত হয়। কিন্তু ৫ আগস্ট ২০২৪-এর গণঅভ্যুত্থানের পর শ্রমিক নেতাদের অভ্যন্তরীণ কোন্দলের কারণে নির্বাচন নিয়ে বারবার নাটকীয়তা সৃষ্টি হয়। হামলা-মামলা, বোমা বিস্ফোরণ, হঠাৎ আন্দোলন ঘনঘন উত্তেজনা বিরাজ করছে দীর্ঘদিন ধরে।

গত দুই দিন ধরে দফায় দফায় বিক্ষোভ, মশাল মিছিল, এমডিকে দোষারোপ ও বিভিন্ন ধরনের হুমকি-ধামকিতে পরিস্থিতি আরও চরমে ওঠে। ২৪ ও ২৫ নভেম্বর তিনজন নেতা সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম প্রিন্স, সাবেক সভাপতি তৈয়ব আলী ও মোস্তাফিজুর রহমান শ্রমিকদের উসকানি দিয়ে এবং বহিরাগত জনবল নিয়ে এমডির অফিসে প্রবেশ করে টেবিল চাপড়ানোসহ ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে।

এদিকে ভারপ্রাপ্ত সাবেক সেক্রেটারি হাফিজ ও সাবেক প্রেসিডেন্ট সবুজ নীরব ভূমিকা পালন করেছেন বলে সূত্র জানিয়েছে।

সুশীল সমাজের এক প্রতিনিধি হাফিজুর রহমান বলেন,২০২৬ সালের জাতীয় নির্বাচন সামনে। দেশের রাজনৈতিক গুরুত্বপূর্ণ সময়ে দর্শনায় কোনো অস্থিতিশীলতা কাম্য নয়। দ্রুত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সুলতান মাহমুদ বলেন,কেরুর বিশৃঙ্খলার ঘটনায় খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছাই। এখন পর্যন্ত কোথাও থেকে কোনো লিখিত অভিযোগ পাইনি, এবং কেউ অভিযোগ দিতেও আসেনি।

কেরুর ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান বলেন,ঘটনা সম্পর্কে আমি সম্পূর্ণ অবগত আছি। কেরু এ্যান্ড কোম্পানির পরিবেশ শান্ত ও স্বাভাবিক রাখতে আমরা সবসময় শ্রমিকদের ন্যায্য দাবি ও সমস্যাকে গুরুত্ব দিই। বিশৃঙ্খলা সৃষ্টিকারী কিছু শ্রমিক ও বহিরাগত লোকজন ঘটনাস্থলে ছিল। বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে। বহিরাগতদের বিরুদ্ধে জিডি করার প্রস্তুতি চলছে।

আপডেট : ১০:২১:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫