চুয়াডাঙ্গা ০১:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কোটচাঁদপুর লোকালয়ে খাবারের সন্ধানে হুনুমান

Padma Sangbad
১৬৪

কোটচাঁদপুর সংবাদদাতা।।

ঝিনাইদহের কোটচাঁদপুরে বিরল প্রজাতির দুই টি মুখকালো (মুখপোড়া) হুনুমান এখন গাছে গাছে ঘুরে বেড়াচ্ছে।
১লা এপ্রিল শনিবার সকালে পৌরসভার খোন্দকার পাড়া এলাকার সরকারি কে এম এইচ ডিগ্রি কলেজের প্রাচীরের উপর একে বসে থাকতে দেখা যায়।

স্থানীয়রা জানান, খাবারের সন্ধানে মুখকালো হনুমান ছুটেছে বাসাবাড়ি, কখনো গাছের ডালে। হুনুমানটি খাদ্যের অভাবে দলচ্যূত হয়ে এই এলাকায় চলে এসেছে মনে হয়।

খোন্দকার পাড়ার সাংবাদিক কন্যা সুরাইয়া জামান বলেন, হুনুমানটি এ এলাকায় আসার পর থেকে কোন সময় গাছের ডালে, আবার কোন সময়ে বাড়ির ছাদে ও কলেজের প্রাচীরের উপর বসে থাকতে দেখা যায়। আমি সহ অনেকেই দেখার জন্য এসেছি। বাড়ি থেকে পাকা কলা এনে দিয়েছি তাই খাচ্ছে। খুব ভালো কলা দিলাম আর হাত থেকে নিয়ে নিলো।

এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জিল্লুর রহমান জানান, একসময় সুন্দরবন-পার্বত্য অঞ্চলে প্রচুর মুখকালো বড় প্রজাতির হনুমান দেখা যেত। কিছু হুনুমান খাদ্যের অভাবে দলছুট হয়ে বিভিন্ন স্থানে চলে গেছে । আকার আকৃতিতে মনে হচ্ছে এ প্রজাতির হনুমান বর্তমানে বিলুপ্তির পথে। এটি একটি বিরল প্রজাতির মুখকালো হুনুমান।।

আপডেট : ১২:৫৪:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২ এপ্রিল ২০২৩