চুয়াডাঙ্গা ০২:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কোটচাঁদপুরে জাতীয় বীমা দিবস পালিত

Padma Sangbad
১৮৩

মোঃ শহিদুল ইসলাম, কোটচাঁদপুর প্রতিনিধি

‘মুজিব বর্ষের অঙ্গিকার বীমা হোক সবার” এই প্রতিপাদ্য নিয়ে ঝিনাইদহের কোটচাঁদপুরে নানা আয়োজনে পালিত হয়েছে জাতীয় বীমা দিবস।

দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে ০১ মার্চ মঙ্গলবার সকাল ১০ টার দিকে উপজেলা পরিষদ চত্তর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়।

র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়। পরে পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান রিয়াজ হোসেন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পিংকি খাতুন, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সঞ্জয় কুমার, মহিলা বিষয়ক কর্মকর্তা শিলা বেগম।

সমাজসেবা অফিসার জহুরুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের উপজেলা ব্রাঞ্চ কো-অডিনেটর মঈন উদ্দীন খাঁন, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ডিষ্টিক কো-অডিনেটর মোঃ শরিফুল ইসলাম, পপুলার লাইফ ইন্স্যুরেন্সের আবুল কালাম আজাদ, জীবন বীমা কর্পোরেশনের ডেভলপমেন্ট অফিসার শ্যাম সুন্দর মন্ডল।

বক্তারা বলেন, জীবনে চলার পথে বীমার কোন বিকল্প নেই। ১৯৬০ সালের ১লা মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম কর্মজীবনে আলফা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে যোগদান করেন। সেই হিসাবে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে বর্তমান সরকার ১লা মার্চকে ১ম জাতীয় বীমা দিবস হিসাবে ঘোষনা করেন। এসময় অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন লাইফ ইন্স্যুরেন্সে কর্মরত অফিসার ও মাঠ পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।

আপডেট : ০৮:৫৩:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১ মার্চ ২০২২