চুয়াডাঙ্গা ১০:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কোটচাঁদপুরে পিকআপ ভ্যানের ধাক্কায় যুবকের মৃত্যু

Padma Sangbad
১৫৬

কোটচাঁদপুর সংবাদদাতা।।

ঝিনাইদহের কোটচাঁদপুরে পিকআপ ভ্যানের ধাক্কায় রিফাত রহমান (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

নিহত রিফাত রহমান উপজেলার এড়ানদহ্ গ্রামের মহিদুল ইসলামের ছেলে।

মঙ্গলবার (০৬ জুন) সকালে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সকালে বাড়ি থেকে মোটরসাইকেল করে কোটচাঁদপুর শহরের দিকে যাচ্ছিলেন রিফাত।

এ সময় কোটচাঁদপুর শহরের মেইন বাসস্ট্যান্ডে পৌঁছালে একটি পিকআপভ্যানের সঙ্গে তার মোটরসাইকেলে ধাক্কা লাগে। এতে তিনি রাস্তার ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তার অবস্থার আবনতি হলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। সেখানে নেওয়ার পথে রিফাতের মৃত্যু হয়।

কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ মো. মঈন উদ্দীন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় চালক ও হেলপার পালিয়ে গেলেও পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে।।

আপডেট : ১০:২৩:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুন ২০২৩