চুয়াডাঙ্গা ০৯:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কোটচাঁদপুরে ভ্রাম্যমান আদালতে জরিমানা

Padma Sangbad
৬৮

কোটচাঁদপুর সংবাদদাতা।

ঝিনাইদহের কোটচাঁদপুরে ৩ টি বেকারি ও ১টি অয়েল মিলে ব্যক্তি / ব্যক্তিবর্গ “ওজন”ও পরিমাণ মানদন্ড আইন ২০১৮ এর ২৪ (১) ৪১ ধরা মতে উপজেলা প্রশাসন ও বিএসটিআই এর অভিযানে ভ্রাম্যমান আদালতে নগদ জরিমানা আদায় করা হয়েছে। এ সময় ওই প্রতিষ্ঠানগুলো থেকে ২১ হাজার নগদ টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন,উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্টেট উছেন মে। এ সময় উপস্থিত ছিলেন শহিদুল ইসলাম পরিদর্শক (মেট্টোলজি) বিএসটিআই খুলনা।
সংশ্লিষ্ট সুত্র জানা যায়, কোটচাঁদপুর পৌর এলাকার
মেইন বাসস্ট্যান্ডের ইমন ফুডকে ৫ হাজার,বলুহর বাসস্ট্যান্ডের মুনিয়া বেকারি কে ৩ হাজার, কাশিপুর গ্রামের কালীগঞ্জ সড়কের রুবি বেকারি কে ১০ হাজার ও এলাঙ্গী গ্রামের জিনিয়া অয়েল মিলকে ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। সে সময় অভিযানে মডেল থানার উপপরিদর্শক শাহ মোহাম্মদ আজিজ, উপজেলা প্রশাসনের কর্মকর্তা সহ পুলিশের একটি চৌকস দল উপস্থিত ছিলেন।

আপডেট : ১০:০৫:১৪ অপরাহ্ন, বুধবার, ১৪ জুন ২০২৩