চুয়াডাঙ্গা ০৩:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কোটচাঁদপুরে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত, ৫ ঘন্টা রেল চলাচল বন্ধ

Padma Sangbad
৩৪

কোটচাঁদপুর প্রতিনিধি।।

ঝিনাইদহের কোটচাঁদপুরে সাফদারপুর রেল স্টেশন এলাকায় মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে সাময়িক বন্ধ হয়ে যায় খুলনার সাথে রাজশাহীসহ উত্তরবঙ্গ ও ঢাকা রুটের ট্রেন চলাচল।

‎‎বৃহস্পতিবার (২১ মে) রাত ৩ টার দিকে কোটচাঁদপুরের সাফদারপুর রেল স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

‎‎সাফদারপুর স্টেশন মাস্টার রিপন আলী জানান, খুলনার মোংলা থেকে ছেড়ে আসা ঈশ্বরদীগামী একটি মালবাহী ট্রেন সাফদারপুর স্টেশনের কাছে পৌঁছালে রাত ৩ টার দিকে পেছনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে বন্ধ হয়ে যায় খুলনার সাথে রাজশাহীসহ উত্তরবঙ্গের রেল চলাচল।

সকাল ৭ টায় খুলনা থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌছে উদ্ধার কাজ সম্পন্ন করে। দীর্ঘ ৫ ঘন্টা পর সকাল ৮ দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছেন তিনি।

আপডেট : ০২:৩৫:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬