চুয়াডাঙ্গা ০৬:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কোটচাঁদপুরে সড়ক দুর্ঘটনায় আহত ছাত্র চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

Padma Sangbad
৪৬

মোঃ শহিদুল ইসলাম, কোটচাঁদপুর প্রতিনিধি।।

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার জয়দিয়া ব্রিজের পাশে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরতর আহত সৌরভ হোসেন (১৫) নামে আরও এক ছাত্র ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। শনিবার (১৩ নভেম্বর) বিকালে ঢাকা মেডিকেলের আইসিইউতে মারা যায়। নিহত সৌরভ উপজেলার দয়ারামপুর গ্রামের আব্দুল মজিদ বিশ্বাসের ছেলে ও ইউপি চেয়ারম্যান কাবিল উদ্দিন বিশ্বাসের পুতিন। সে স্থানীয় দয়ারামপুর আলিম মাদ্রাসার ১০ম শ্রেণির ছাত্র।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার বিকালে মোটরসাইকেল যোগে বন্ধুর আকিকার মাংস নিয়ে মামা বাড়ি নারায়নপুর যাওয়ার পথে জয়দিয়া ব্রিজ এলাকায় পৌছালে বিপরীত থেকে আসা একটি মাটি বোঝায় ট্যাক্টর তাদেরকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে বন্ধু তমাল মারা যায়। গুরতর আহত সৌরভকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স নিয়ে কর্তব্যরত চিকিৎসক ডা. কৃষ্ণ কমল পাল উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার নেয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সৌরভ।

আপডেট : ১১:৪৮:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১৪ নভেম্বর ২০২১