চুয়াডাঙ্গা ০৩:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কোটচাঁদপুরে হিটস্ট্রোকে কৃষকের মৃত্যু

Padma Sangbad
৮২

কোটচাঁদপুর প্রতিনিধি।।

ঝিনাইদহের কোটচাঁদপুরে তীব্র তাপদাহে হিটস্ট্রোক করে শুকুর আলী নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

শনিবার (২৭শে এপ্রিল) সকালে সবজি ক্ষেতে কীটনাশক স্প্রে করার সময় অসুস্থ হলে নিজেই সেচপাম্পের পানিতে নিজের শরীরকে অনেকক্ষণ যাবত ভিজিয়ে রাখে। এরপর একটু সুস্থ অনুভব করলে মাঠ থেকে বাড়ির দিকে হেঁটে আসার সময় পথেই অজ্ঞান হয়ে পড়লে তরিকুল ও আবু তালেব হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃত শুকুর আলী উপজেলার বলুহর রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা।

কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আশরাফুল ইসলাম জানান তীব্র তাপদাহে হিটস্ট্রোক করে মৃত্যুবরণ করেছেন।
মৃত শুকুর আলী (৭৫) উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মোল্লা পাড়ার মৃত সদর উদ্দিনের ছেলে।

আপডেট : ০১:২৭:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪