চুয়াডাঙ্গা ১১:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কোটচাঁদপুর বিষপানে যুবকের মৃত্যু

Padma Sangbad
১৭৮

কোটচাঁদপুর সংবাদদাতা ।।

বিষপান করে সাগর হোসেন(২২) নামের এক সন্তানের জনকের মৃত্যু হয়েছে। সে উপজেলার এলাঙ্গী ইউনিয়নের বলাবাড়িয়া গ্রামের নুর ইসলামের ছেলে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ঝিনাইদহ মর্গে পাঠিয়েছে।
প্রতিবেশী সুত্রে জানা যায়,মহেশপুর উপজেলার আজমপুর ইউনিয়নের মালাধারপুর গ্রামের রফিকুল ইসলামের মেয়ে কাজলীর সঙ্গে বিয়ে হয় সাগর হোসেনের। বিয়ের পর প্রায় বিবাদ লেগেই থাকতো। সম্প্রতি সাগরের স্ত্রী বাপের বাড়িতে চলে যায়। আনতে গেলেও আসে না।
এ সব নিয়ে গোলযোগে সাগর বিষ খায়। শুক্রবার রাতে সে যশোর হাসপাতালে মারা যায়। শনিবার সকালে কোটচাঁদপুর মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ পাঠিয়েছেন।
বিষয়টি নিয়ে কোটচাঁদপুর থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) শারমিন আক্তার বলেন,ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। মৃত দেহ উদ্ধার করে, ময়না তদন্তের জন্য ঝিনাইদহ মর্গে পাঠানো হয়েছে। মৃতের সুরতহাল করেছেন থানার উপপরিদর্শক (এসআই) গৌরাঙ্গ।।

আপডেট : ০৬:৩৪:৩৬ অপরাহ্ন, রবিবার, ৩০ এপ্রিল ২০২৩