চুয়াডাঙ্গা ০৭:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কোটচাদপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

Padma Sangbad
১০৪

মোঃ শহিদুল ইসলাম, কোটচাঁদপুর সংবাদদাতা।।

ঝিনাইদহের কোটচাদপুরে ট্রেনে কাটা পড়ে ১ যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে ২৫শে জানুয়ারি ভোর রাতে উপজেলার কলেজ রেলগেট এলাকায়। নিহত ব্যক্তির পকেটে একটি জাতীয় পরিচয় পত্র পাওয়া যায়। যার ঠিকানা জেলার মহেশপুর উপজেলার পাথরা ঢাকা পাড়ার গ্রামের মনির হোসেন, পিতা মৃত মফিজ উদ্দিন।

কোটচাদপুর স্টেশন মাস্টার মইনুল হোসেন জানান, উপজেলার কলেজ রেলগেট এলাকায় ট্রেনে কাটা পড়ে ১ যুবকের মৃত্যু হয়েছে। সকালে স্থানীয়রা রেল লাইনে ক্ষতবিক্ষত মৃতদেহ দেখতে পেয়ে স্টেশন মাস্টারকে খবর দেয়। খবর পেয়ে যশোর জিআরপি পুলিশকে জানালে তারা ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য যশোর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

তবে নিহতের কাছে পাওয়া জাতীয় পরিচয় পত্র তার কি না তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।

আপডেট : ০৮:০৯:০৯ অপরাহ্ন, বুধবার, ২৫ জানুয়ারী ২০২৩