চুয়াডাঙ্গা ০৯:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কোথায়ও বলা হয়নি শিক্ষাগত যোগ্যতা শিথিল করা হবে: শিক্ষামন্ত্রী

Padma Sangbad
৬৪

অনলাইন ডেস্ক।।
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির সভাপতি পদে শিক্ষাগত যোগ্যতা শিথিলের কথা কোথাও বলা হয়নি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। আজ শুক্রবার চাঁদপুরের কচুয়ায় জাতীয় শিক্ষা সপ্তাহ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষাগত যোগ্যতা শিথিলের কোনো রকম প্রশ্নই উঠে না। বরং শিক্ষাগত যোগ্যত ধাপে ধাপে ঠিক আছে কি না, এটা দেখার জন্য প্রথম এটাকে যাচাই-বাচাই করবে ইউএনও, তারপর করবে ডিসি, তারপর তিনটি নাম প্রেরণ করবে স্ব স্ব বোর্ডে। যাচাই-বাচাই করে উপযুক্ত ব্যক্তি শিক্ষিত, সমাজসেবী, শিক্ষানুরাগী কি না, সেটা আমরা চিন্তা করছি।’

তিনি বলেন, ‘অনেক ক্ষেত্রে যারা শিক্ষানুরাগী তাদের বিশেষ অবদান রয়েছে। এই অবদান যাদের রয়েছে বা যারা ডিপ্লোমাধারী ইঞ্জিনিয়ার, তারা তো ডিগ্রি পাস না। এই ধরনের যারা শিক্ষানুরাগী শিক্ষিত তাদেরকে কীভাবে শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে সংযুক্ত করা যায়- আলোচনা করেছি। আলোচনা শেষে আমরা বলেছি, এমপি, প্রধানমন্ত্রী পর্যায়ে আমরা আলোচনা করব, তারপর আমরা সিদ্ধান্ত নেব কীভাবে শিক্ষার মান উন্নয়নে ম্যানেজিং কমিটির গুরুত্ব আরও বাড়ে। কোথায়ও বলা হয় নাই শিক্ষাগত যোগ্যতা শিথিল করা হবে। ’

কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান রাসেলের সভাপতিত্বে ও অ্যাকাডেমিক সুপার ভাইজার সোহেল রানার পরিচালনায় পুরস্কার বিতরণী সভায় কেন্দ্রীয় বিএনপির মহিলা দলের সহসভানেত্রী নাজমুন নাহার বেবী, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসাদ্দেক হোসেন, কচুয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলী আশ্রাফ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহীন আক্তার উপস্থিত ছিলেন।

এ ছাড়া আজ নিবন্ধিত বেসরকারি এতিমখানা সমূহে ২০২৫-২৬ অর্থবছরে ১ম কিস্তির ক্যাপিটেশন গ্রান্ট অনুদানের চেক বিতরণ এবং উপজেলা সমাজ কল্যান কমিটি ও রোগী কল্যান সমিতির যৌথ উদ্যোগে অসহায়, দরিদ্র রোগীদের মাঝে আর্থিক সাহায্যের চেক ও হুইল চেয়ার বিতরণ করেন শিক্ষামন্ত্রী।

আপডেট : ০৫:২২:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬