কোর্ট কুষ্টিয়া স্টেশনে যাত্রীদের ভোগান্তি চরমে: প্ল্যাটফর্ম বৈষম্য ও বগি বিভ্রান্তিতে দুর্ভোগ
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["default"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"addons":3,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

দৈনিক পদ্মা সংবাদ, নিজস্ব প্রতিবেদন:
বাংলাদেশে রেল যোগাযোগের ইতিহাস দীর্ঘদিনের। দর্শনা থেকে জগতি পর্যন্ত দেশের প্রথম রেল সংযোগ স্থাপনের মাধ্যমে যে যাত্রা শুরু হয়েছিল, সময়ের সাথে তা বিস্তৃত হয়ে পৌঁছেছে দেশের প্রায় সব অঞ্চলে। কিন্তু আধুনিকায়নের এই ধারায় এখনও পিছিয়ে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ স্টেশন, যার মধ্যে কোর্ট কুষ্টিয়া স্টেশন অন্যতম।
সরেজমিনে দেখা গেছে, কোর্ট কুষ্টিয়া স্টেশনে যাত্রীদের ট্রেনে উঠা-নামায় চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। ট্রেনের দরজা থেকে প্ল্যাটফর্মের উচ্চতার পার্থক্য আনুমানিক ৩ ফুট হওয়ায় সাধারণ যাত্রীদের জন্যই এটি কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে বৃদ্ধ, অসুস্থ ও শিশুদের জন্য পরিস্থিতি হয়ে উঠছে আরও ঝুঁকিপূর্ণ ও দুর্বিষহ। অনেক ক্ষেত্রে অন্যের সহায়তা ছাড়া তাদের ট্রেনে ওঠা বা নামা প্রায় অসম্ভব হয়ে পড়ে।
এছাড়াও আন্তঃনগর ট্রেনগুলোর নির্দিষ্ট বগি স্পষ্টভাবে চিহ্নিত না থাকায় যাত্রীরা প্রায়ই বিভ্রান্তির শিকার হচ্ছেন। ফলে ভুল বগিতে উঠে পড়া, পরে নামা বা আসন খুঁজে পেতে বিড়ম্বনার সম্মুখীন হতে হচ্ছে। এতে করে যাত্রাপথে সময় নষ্ট হওয়ার পাশাপাশি মানসিক চাপও বাড়ছে।
যাত্রীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এ সমস্যা চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃশ্যমান কোনো উদ্যোগ নেই। দ্রুত প্ল্যাটফর্মের উচ্চতা সমন্বয় এবং বগি শনাক্তকরণ ব্যবস্থা উন্নত করার দাবি জানিয়েছেন তারা।
সচেতন মহলের মতে, যাত্রীবান্ধব রেলসেবা নিশ্চিত করতে হলে এমন সমস্যাগুলোর দ্রুত সমাধান জরুরি। অন্যথায় জনভোগান্তি আরও বাড়বে বলেই আশঙ্কা করা হচ্ছে।


















