ক্রিকেটারদেরকে দলভুক্ত করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো

ক্রীড়া ডেস্ক:
সোমবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের এগারোতম আসরের প্লেয়ার্স ড্রাফট রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়। ড্রাফটে অংশগ্রহণকারী সাতটি ফ্র্যাঞ্চাইজি তাদের দল গুছিয়েছে। এর আগে খেলোয়াড় রিটেইন এবং ডিরেক্ট সাইনেও একাধিক ক্রিকেটারকে দলভুক্ত করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। দেখে নেওয়া যাক কোন ক্রিকেটার কোন দলের হয়ে খেলবেন।
ঢাকা ক্যাপিটালস: সরাসরি চুক্তিতে দলভূক্ত হয়েছেন তানজিদ হাসান তামিম ও মোস্তাফিজুর রহমান ও স্টিফেন এসকেনজাই। ড্রাফট থেকে দলভূক্ত হয়েছেন লিটন দাস, হাবিবুর রহমান সোহান, আবু জায়েদ চৌধুরী, মুকিদুল ইসলাম মুগ্ধ ও সাইম আইয়ুব (পাকিস্তান), আমির হামজা হোটাক (আফগানিস্তান), সাব্বির রহমান, মুনিম শাহরিয়ার, আসিফ হাসান মিতুল ও শাহাদাত হোসেন দিপু।
সিলেট স্ট্রাইকার্স: সরাসরি চুক্তিতে জাকের আলি অনিক। ধরে রাখা হয়েছে জাকির হাসান ও তানজিম হাসান সাকিবকে। ড্রাফট থেকে দলে অন্তভূক্ত হয়েছেন রনি তালুকদার, মাশরাফি বিন মর্তুজা, আল-আমিন হোসেন, আরফাত সানি, রাহকিম কর্নওয়াল (ওয়েস্ট ইন্ডিজ), সামিউল্লাহ শেনওয়ারি (আফগানিস্তান), রুয়েল মিয়া, আরিফুল হক, নিহাদুজ্জামান, নাহিদুল ইসলাম ও রিচ টপলি (ইংল্যান্ড)।
চিটাগাং কিংস: সরাসরি চুক্তিতে দলে এসেছেন সাকিব আল হাসান ও শরিফুল ইসলাম, বিনুরা ফার্নেন্দো (শ্রীলঙ্কা), অ্যাঞ্জেলো ম্যাথিউস (শ্রীলঙ্কা), মঈন আলি (ইংল্যান্ড), উসমান খান (পাকিস্তান) ও মোহাম্মদ ওয়াসিম জুনিয়র (পাকিস্তান)।
ড্রাফট থেকে দলভূক্ত হয়েছেন শামীম হোসেন পাটোয়ারি, পারভেজ হোসেন ইমন, খালেদ আহমেদ, আলিস আল ইসলাম, গ্রায়েম ক্লার্ক (ইংল্যান্ড), থমাস ও’কর্নেল (অস্ট্রেলিয়া), মোহাম্মদ মিঠুন, নাঈম ইসলাম, মারুফ মৃধা, রাহাতুল ফেরদৌস জাভেদ, শেখ পারভেজ জীবন ও মার্শাল আইয়ুব।
দুর্বার রাজশাহী: সরাসরি চুক্তিতে দলভূক্ত এনামুল হক বিজয়। ড্রাফট থেকে তাসকিন আহমেদ, জিসান আলম, ইয়াসির আলি রাব্বি, সাব্বির হোসেন, সাদ নাসিম (পাকিস্তান), লাহিরু সামারাকুন (শ্রীলঙ্কা), সানজামুল ইসলাম, এম মেহরব হোসেন, আকবর আলি, হাসান মুরাদ, শফিউল ইসলাম সুহাস ও মোহর শেখ অন্তর।
ফরচুন বরিশাল: সরাসরি চুক্তিতে তাওহীদ হৃদয়, ডেভিড মালান (ইংল্যান্ড), ডেভিড মিলার (দক্ষিণ আফ্রিকা), কাইল মেয়ার্স (ওয়েস্ট ইন্ডিজ), ফাহিম আশরাফ (পাকিস্তান), মোহাম্মদ আলি (পাকিস্তান) ও খান জাহানবাদ (পাকিস্তান)। ধরে রেখেছে তামিম ইকবাল ও মুশফিকুর রহিমকে। এছাড়া ড্রাফট থেকে মাহমুদউল্লাহ রিয়াদ, তানভীর ইসলাম, নাজমুল হোসেন শান্ত, রিপন মন্ডল, জেমস ফুলার (ইংল্যান্ড), পাথুম নিসাঙ্কা (শ্রীলঙ্কা), ইবাদত হোসেন, নাঈম হাসান, রিশাদ হোসেন, তাইজুল ইসলাম, নাদ্রে বার্গার (দক্ষিণ আফ্রিকা), শহিদুল ইসলাম ও আরিফুল ইসলাম।
রংপুর রাইডার্স: সরাসরি চুক্তিতে মোহাম্মদ সাইফুদ্দিন, খুশদিল শাহ (পাকিস্তান), ইফতেখার আহমেদ (পাকিস্তান), আলেক্স হেলস (ইংল্যান্ড), মোহাম্মদ নবি (আফগানিস্তান)। ধরে রেখেছে নুরুল হাসান সোহান ও শেখ মেহেদী হাসানকে। ড্রাফট থেকে: নাহিদ রানা, সাইফ হাসান, সৌম্য সরকার, রাকিবুল হাসান, আকিফ জাভেদ (পাকিস্তান), কুর্টিস ক্যাম্ফার (আয়ারল্যান্ড), রেজাউর রহমান রাজা, ইরফান শুক্কুর, কামরুল ইসলাম রাব্বি ও তওফিক খান তুষার।
খুলনা টাইগার্স: সরাসরি চুক্তিতে দলে অন্তভূক্ত হয়েছেন মেহেদী হাসান মিরাজ, ওশান থমাস (ওয়েস্ট ইন্ডিজ), মোহাম্মদ নাওয়াজ (পাকিস্তান)। আফিফ হোসেন ও নাসুম আহমেদকে দলে ধরে রাখা হয়েছে। ড্রাফট থেকে দলে যোগ দিয়েছেন হাসান মাহমুদ, নাঈম শেখ, ইমরুল কায়েস, মাহিদুল ইসলাম অঙ্কন, মোহাম্মদ হাসনাইন (পাকিস্তান), লুইস গ্রেগরি (ইংল্যান্ড), আবু হায়দার রনি, জিয়াউর রহমান, মাহফুজুর রহমান রাব্বি ও মাহমুদুল হাসান জয়।

























